শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নেইমার-মেসির পর এবার রোনাল্ডোকে চায় পিএসজি!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনায় ছিল এমএসএন-মেসি, সুয়ারেজ ও নেইমার। পিএসজিতে হবে এমএএন-মেসি, এমবাপ্পে ও নেইমার। কী দারুণ আক্রমণভাগ নিয়ে মাঠে নামবেন প্যারিসের জায়ান্টরা।

বন্ধু নেইমারের সঙ্গে আবার জুটি বাঁধবেন মেসি। ফ্রান্সের রাজধানীতে এ নিয়ে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে পিএসজি সমর্থকদের মাঝে। এমন ত্রিফলা আক্রমণভাগ দেখতে তাদের আর তর সইছে না।

ফুটবলপ্রেমীদের মতে, তবে বাদ রইল কে? একজনের কথাই বলবে সবাই। পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যিনি জুভেন্টাসের হয়ে সিরিআ মাতাচ্ছেন।

জানা গেছে, এবার সিআর সেভেন রোনাল্ডোকেও টানতে চাইছে পিএসজি। অধরা চ্যাম্পিয়নস ট্রফি ঘরে তুলতে ইউরোপের ফুটবল বাজারে আধিপত্য দেখাচ্ছে পিএসজি। এর জন্য সব কিছু করতে প্রস্তুত ক্লাবটির চেয়ারম্যান নাসের আল খেলাইফি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর খবর, মেসিকে কিনেই থামছেন না খেলাইফি। এবার তার চোখ পড়েছে রোনাল্ডোর ওপর। মেসি, নেইমার ও রোনাল্ডোকে নিয়ে স্বপ্নের আক্রমণভাগ সাজাদে চান তিনি।

গুঞ্জন উঠেছে— ফরাসি তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের শূন্যতা রোনাল্ডোকে দিয়ে পূরণ করতে চান নাসের আল খেলাইফি।

আগামী জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে এমবাপ্পের। এর পর ফ্রি এজেন্ট হয়ে রিয়াল মাদ্রিদে নাম লেখাবেন তিনি। একই সময়ে ফ্রি এজেন্ট হয়ে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জুভেন্টাসের সঙ্গে নতুন চুক্তি এখনও করা হয়নি তার।

সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে পিএসজি। রোনাল্ডোকে নিয়ে আসার চেষ্টা করবে প্যারিসের এ দলটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD