সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী অপ্রতিমের জানাজা সম্পন্ন

নেত্রকোণায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷

রোববার সকালে উপজেলা কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের বাড়ির ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান।

দম্পতি হলেন- উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া (২৪) ও তার স্ত্রী একই উপজেলার কুড়ালিয়া গ্রমের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার (২১)।

ওসি মাহমুদুল হাসান বলেন, “তিন বছর আগে পেশায় রাজমিস্ত্রী সোহাগ ও ঝুমার বিয়ে হয়। বিয়ের পর থেকে সোহাগ শ্বশুর বাড়িতে থাকতেন। শনিবার রাত ১০টার দিকে খাবার খাওয়ার পর তারা একটি ঘরে ঘুমাতে যান।

“পরে সকাল পৌনে ৬টার দিকে বাড়ির লোকজন ঘরের ভেতরে সোহাগ আর ঝুমার গলায় রশি লাগানো ঝুলন্ত লাশ দেখতে পান।”

এই দম্পতির মধ্যে পারিবারিক বিরোধ চলছিল এবং এর জেরে তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা এ পুলিশ কর্মকর্তার।

ওসি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD