বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

নেত্রকোনার গুমাই নদীতে ট্রলারডুবি, ১০ জনের মরদেহ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ৩৬ জন যাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরো অনেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি ট্রলার সুনামগঞ্জের ধর্মপাশা থানার মধ্যনগর থেকে নেত্রকোনার ছাকুরাকোণা এলাকায় যাওয়ার পথে ডুবে যায়। এ ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD