শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

নেদারল্যান্ডসের চমক, বাংলাদেশ সফরের আগে বদলে ফেলল স্কোয়াড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

বাংলাদেশ সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করে নেদার‌ল্যান্ডস। তবে হুট করেই সেই স্কোয়াডে পরিবর্তন এনেছে তারা। ইনজুরি ও ব্যক্তিগত কারণে তিন ক্রিকেটার সরে দাঁড়ানোয় এক প্রকার বাধ্য হয়েই ঘোষিত দলে পরিবর্তন আনতে হয়েছে তাদের।

জানা যায়, ইনজুরির কারণে ঘোষিত দল থেকে ছিটকে গেছেন পেসার রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। আর ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার।

তাদের পরিবর্তে তিন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড। তারা হলেন ১৭ বছর বয়সী ব্যাটার সেড্রিক ডি ল্যাং, পেসার সেব্রাস্টিয়ান ব্র্যাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।

বাংলাদেশের মাটিতে এই প্রথম সফরে আসছে নেদারল্যান্ডস। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই সিরিজকে প্রস্তুতি হিসেবে দেখছে ডাচরা। অন্যদিকে, এশিয়া কাপ সামনে থাকায় বাংলাদেশের জন্যও এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ।

সিলেটে তিন ম্যাচের সিরিজ শুরু হবে ৩০ আগস্ট। পরের দুটি ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

নেদারল্যান্ডস স্কোয়াড-

দম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রস, সিকান্দার জুলফিকার, সেড্রিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গেল, সেবাস্টিয়ান ব্রাট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD