সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

নেপাল-তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে ৯১৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন চার হাজার ২০০ জনেরও বেশি মানুষ। নিখোঁজদের মধ্যে শত শত মানুষ বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী বলে ধারণা করা হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম তথ্যমতে, তিব্বতে নিহত হয়েছেন ১৬ জন এবং ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন। জীবিতদের খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা ।

এদিকে, ভোটেকোশি নদীর পানি বাড়তে থাকায় নেপালে নতুন করে বন্যার সতর্কতা জারি করা হয়েছে।

নিখোঁজ ব্যক্তিদের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন। রোববার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, তিব্বতে নিখোঁজ ২৬১ জন বিদেশির মধ্যে শতাধিক নেপালি রয়েছেন। এসব নিখোঁজ ব্যক্তির মধ্যে এক ডজনের বেশি দেশের কয়েকশ মানুষ রয়েছেন। তারা কেউ সেখানে কাজ করতে, কেউ পাহাড়ে ভ্রমণ করতে এবং কেউ তীর্থযাত্রার জন্য গিয়েছিলেন।

সূত্র: বিবিসি

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD