নোয়াখালীতে আরও ৬২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৩৮ জনে।
ইতোমধ্যে জেলা করোনাভাইরাসে প্রাণহানি হয়েছে ৩৬ জনের।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে এ সব তথ্য নিশ্চিত করেছেন বিদায়ী জেলা সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান।
তিনি বলেন, আক্রান্তদের ৪১ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৮৮৯ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৭২ জন।
করোনার রেড জোন নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় লকডাউন চলছে।
লাইট নিউজ