নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে এক দিনে সর্বোচ্চ ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৮ শতাংশ। এদিন ৯৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।
বুধবার (১১ আগস্ট) জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে নোয়াখালীতে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল গত ৩ আগস্ট। ওই দিন ২৯৩ জনের করোনা শনাক্ত হয়।
তিনি আরও জানান, জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ২০০ জনে। মোট আক্রান্তের হার ১৫ দশমিক ৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ২০৭ জন মারা গেছেন। এরমধ্যে সদর উপজেলায় মারা গেছেন ৩৬ জন, সুবর্ণচরে ৬ জন, হাতিয়ায় ৩ জন, বেগমগঞ্জে ৬৪ জন, সোনাইমুড়ীতে ১৬ জন, চাটখিলে ২৬ জন, সেনবাগে ২৯ জন, কোম্পানীগঞ্জে ৪ জন, কবিরহাটে ২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ১৩ শতাংশ।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১০৫ জন, সুবর্ণচরে ৭ জন, বেগমগঞ্জ ৩২ জন, সোনাইমুড়ীতে ৬৯ জন, চাটখিলে ১ জন, সেনবাগে ৩৫ জন, কোম্পানীগঞ্জে ২৮ জন, কবিরহাটে ১৯ জন রয়েছেন। জেলার কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৮৭ জন।