রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনাম :

নৌকার প্রার্থী হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যরিষ্টার শাহজাহান ওমর ঝালকাঠি-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বৃহস্পতিবার ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নৌকা প্রতীকে নির্বাচনের ঘোষণা দেন বিএনপির এই সিনিয়র নেতা।

এসময় শাহজাহান ওমর বলেন, জিয়ার রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি আরো উন্নত। তাই নৌকার হয়ে ভোট করব।

এদিকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া নৌকা প্রতীকে শাহজাহান ওমরের মনোনয়ন পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুপুরে বাসে আগুন দেয়ার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানার একটি মামলায় জামিন পান শাহজাহান ওমর। এরপর সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান তিনি।

গত ৪ঠা নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে ৪ দিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর গত ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ সদস্য হত্যা ও অগ্নিসংযোগের নির্দেশদাতা হিসেবে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD