বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

নড়াইলে হত্যা মামলায় একজনের ফাঁসির রায় ও ৩ জনের যাবজ্জীবন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

নড়াইলের ভবানীপুরে মফি শেখ হত্যা মামলায় একজনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে জেলা ও দায়রা জজ আদালত। আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন সদর উপজেলার ভবানিপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে জামিনুর রহমান মোল্যা। এছাড়া আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন একই গ্রামের লুৎফর রহমানের ছেলে সাদ্দাম হোসেন শুভ, মৃত মোকছেদ মোল্যার ছেলে সাহিদ মোল্যা ও মৃত ছাকেম আলীর ছেলে সাত্তার মোল্যা। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মামলার অপর আসামি আবেদুর খাতুন ও সাখায়েত হোসেনের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেকে বেকসুর খালাস দেয়া হয়।

মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ১৮ জুলাই সকালে সদর উপজেলার ভবানিপুর গ্রামের মফি শেখ ছেলে মিঠুন শেখের উপবৃত্তির টাকা তুলতে সরকেল ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। টাকা তুলে ছেলেকে নিয়ে বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে মাথাভাঙ্গা ব্রিজের কাছে আসলে আসামিরা ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD