বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাসিনাকে ৩ জুন আদালতে হাজির হওয়ার নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৩ জুন সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই নির্দেশনার বিষয়ে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কিছুদিন আগে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ফোনালাপে শেখ হাসিনা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলমের সঙ্গে গত বছরের জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘটনার মামলা নিয়ে কথা বলেন। সেই ফোনালাপে শেখ হাসিনা বিচারকাজে বাধা ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। গত ৩০ এপ্রিল চিফ প্রসিকিউটর এই অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন।

এ অভিযোগে জানানো হয়, ‘২২৬টি মামলা হয়েছে মানে ২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’–শেখ হাসিনার এমন অডিও রেকর্ডের ফরেনসিক প্রমাণ মিলেছে। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ২৫ মে’র মধ্যে শেখ হাসিনা ও বুলবুলকে সশরীরে বা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন। কিন্তু তারা জবাব দাখিল না করায় আত্মপক্ষ সমর্থনের অধিকতর সুযোগ দেয়ার জন্য ট্রাইব্যুনাল সোমবার দৈনিক যুগান্তর ও নিউএজ পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাঁরা সশরীরে হাজির না হলে, তাঁদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন হবে। এরআগে রোববার দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর তার বিরুদ্ধে একের পর এক অসংখ্য মামলা হয়েছে এবং গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD