বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

পদ্মায় নৌকা ডুবে ২ কৃষক নিখোঁজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২০

নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবে দুই কৃষক নিখোঁজ হয়েছেন।

রোববার (২১ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পদ্মার উপজেলার লক্ষীপুর বালু ঘাট পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিরা হলেন উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের আতব্বরের ছেলে সেলিম (২৮) ও ছইমুদ্দিনের ছেলে পুতিন (২৫)।

লালপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুহুল আমিন জানান, চরের জমি থেকে চীনাবাদাম তুলে ফেরার পথে নৌকাটি ডুবে গেলে সেলিম ও পুতিন নিখোঁজ হন। খবর পেয়ে এরই মধ্যে লালপুর ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেছেন। এছাড়া রাজশাহী থেকেও আরো একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD