শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

পদ্মায় ফেরি চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকা চার ফেরি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট বড় মিলে চারটি ফেরি।

রোববার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মো. সালাম হোসেন ও দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ্ রনি।

এ সময় তিনি বলেন, সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত ১২টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এজন্য দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনের সংখ্যা বাড়ছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল পুনরায় চালু হবে। এরপর সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ যানবাহনগুলোকে নৌ-রুট পারাপার করা হবে বলে জানান সালাম হোসেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD