শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পদ্মা সেতুতে পিকআপভ্যান উল্টে নিহত ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২

পদ্মা সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে গ্যাস সিলিন্ডার বোঝাই পিকআপভ্যান উল্টে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন নারী-শিশুসহ আরও তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

রোববার (১৭ জুলাই) দিনগত রাত ১০টার দিকে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. রাজু খন্দকার ও মো. কাউসার।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শরীয়তপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা অভিমুখে যাচ্ছিলো গ্যাস সিলিন্ডার বোঝাই পিকআপভ্যানটি। পথে সেতুর ১৩ নম্বর পিলারের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুর্ঘটনার কবলে পরে গাড়িটি। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্থানীয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠানো হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তবে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত তিনজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার মিটফোর্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD