শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পদ্মা সেতুর টোল প্লাজায় ধীরগতি, দীর্ঘ হচ্ছে গাড়ির সারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জুলাই, ২০২২

ঈদের ছুটির শেষ দিনে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। দক্ষিণাঞ্চলের মানুষ পদ্মা সেতু দিয়ে এবার ঈদে বাড়ি এসেছে। এখন ফিরে যাচ্ছে এই সেতু দিয়ে। এ কারণে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যানবাহনের চাপ বাড়ায় ধীরগ‌তি শুরু হয়েছে।

সোমবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টার পর থেকে এই চাপ বেড়েছে বলে রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য জানান শিবচর হাইওয়ে পুলিশের ইনচার্জ গাজী শওকত হোসেন।

সরেজমিনে দেখা যায়, পদ্মা সেতু পারাপারে যানবাহনের ধীরগতি আছে। তবে টোল আদায়ে তেমন কোনো সমস্যা হচ্ছে না। টোল প্রদান করেই পদ্মা সেতু পার হয়ে যাচ্ছে যানবাহন। কিন্তু ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি হওয়ায় আস্তে আস্তে পেছন দিকে গাড়ির বহর লম্বা হচ্ছে।

বরিশাল থেকে ঢাকার উদ্দেশে আসা রাব্বি বলেন, মঙ্গলবার সকালে অফিসে যোগ দিতে হবে। রাস্তায় তেমন কোনো যানজটে পড়তে হয়নি। কিন্তু টোল প্লাজায় আসার পর বেশ সময় লাগছে। টোল প্লাজার সামনে যেতে আমি এখানে প্রায় আধা ঘণ্টা ধরে বসে আছি। হয়তো আরও সময় লাগবে।

পুলিশের ইনচার্জ গাজী শওকত হোসেন বলেন, সকাল থেকে রাস্তায় তেমন কোনো যানবাহনের চাপ ছিল না। তবে বিকেল থেকে কিছুটা চাপ বাড়তে শুরু করলেও এটি সন্ধ্যার পরে আরও বেড়ে যায়। টোল প্লাজা থেকে নাওডোবা গোল চত্বর পর্যন্ত গাড়ির সারি হয়ে যায়। এখন ধীরে ধীরে তারা টোল দিয়ে পদ্মা সেতু পার হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD