বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব

পদ্মা সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্থাপন শেষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০

পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে স্প্যান স্থাপনের কাজ একটু বিলম্বিত হলেও স্রোত একটু শান্ত হলেই বাকি স্প্যান বসানোর কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মসেতু প্রকল্পের কাজ দ্রুতগতিতেই এগিয়ে যাচ্ছে।

প্রকল্পের কাজের ৮৮ দশমিক ৫০ শতাংশ সার্বিক অগ্রগতি হয়েছে। ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্প্যান স্থাপন শেষ করেছি। বাকি ১০টি জুলাইয়ের মধ্যে টার্গেট ছিল। কিন্তু পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে এই স্প্যান স্থাপনের কাজ একটু বিলম্বিত হলেও অন্য কাজ থেমে নেই।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে সেখানে উপস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরে একথা বলেন।

তিনি বলেন, তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট ঢাকা মেট্রোরেল এমআরটি লাইন-৬। এই প্রকল্পটির কাজও করোনাকালে নানান বাধাবিপত্তি সত্ত্বেও ৫০ শতাংশ অগ্রগতি হয়েছে। এছাড়া মেট্রোলাইন-১ এবং মেট্রোলাইন-৫ এর নির্মাণ কাজের প্রস্তুতিও এগিয়ে চলছে। ২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রোলাইন নির্মাণ করবো। সারা ঢাকা শহরকে যানজটমুক্ত করার পথে এটা হবে সুদূরপ্রসারী পদক্ষেপ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতু শেখ হাসিনা ও শেখ হাসিনা সরকারের সাহস এবং সক্ষমতার প্রতীক। তেমনি ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক ইঞ্জিনিয়ারদের সফলতার প্রতীক। হাওরের মাঝখানে এরকম সড়ক নির্মাণ এটি হাওরের বিস্ময় বলে পরিচিত হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় ৩৩টি সেতুর নির্মাণকাজ শেষ করেছি। প্রধানমন্ত্রীর সুবিধামতো সময় পেলে সেগুলো উদ্বোধন করা হবে। আমাদের সবগুলো কাজই আশ্চর্য দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। করোনাকালে প্রথম প্রথম বিদেশি জনবল অনেকেই ছুটিতে যাওয়ায় সমস্যা ছিল, এখন তারা এসেছে। এখন আগের মতোই কাজ চলছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD