সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস।

গত মঙ্গলবার (১৪ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন তারা দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।

করোনাভাইরাস মহামারির মধ্যে ভারত থেকে প্রথম পার্সেল ট্রেন প্রায় ৩৮৪ টন শুকনো মরিচ নিয়ে বাংলাদেশে এসেছে। অন্ধ্র প্রদেশ থেকে ট্রেনটি সোমবার (১৩ জুলাই) বেনাপোল স্টেশনে এসে পৌঁছায়। এ ধরনের বাণিজ্য যোগাযোগ দু’দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আলোচনায় উঠে আসে।

২০২০ সালের মার্চ থেকে কোভিড-১৯ সম্পর্কিত বিধি নিষেধের কারণে দু’দেশের মধ্যে পরিবহন পরিষেবা ব্যাহত হওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য প্রভাবিত হয়েছে।
সরবরাহ শৃঙ্খলা বিঘ্ন কমাতে এর আগে ভারতের হাই কমিশন বাংলাদেশ রেলপথকে ভারত-বাংলাদেশের মধ্যে পার্সেল ট্রেন পরিষেবা সহজতর করার জন্য প্রস্তাব করেছিল।

এদিকে ভারতীয় গণমাধ্যম জানিয়েছিল, আন্তর্জাতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ সম্মেলনের দায়িত্বে থাকা বিক্রম দোরাইস্বামী বাংলাদেশের পরবর্তী ভারতীয় হাই কমিশনার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো এ বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

বর্তমান ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস তার দায়িত্ব নিয়ে ২০১৯ সালের ১ মার্চ ঢাকায় আসেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD