বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিমানবাহিনী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী ত্রাণ সরবরাহ, চিকিৎসা প্রদান, দুর্যোগ কবলিত মানুষকে সহায়তা প্রদান এবং যাবতীয় উদ্ধার কাজে সহায়তা প্রদান করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিমানবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মো. নূর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় আঘাত হানতে শুরু করেছে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এলাকায় আঘাত হেনে দেশের উত্তরাংশ অতিক্রম করবে বলে জানা যায়।

বাংলাদেশ বিমানবাহিনী সবসময় দুর্যোগ মোকাবিলায় সদা তৎপর থাকে। একইভাবে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ পরবর্তী যে কোনো দুর্যোগ মোকাবিলায় তথা ত্রাণ সরবরাহ, চিকিৎসা প্রদান, দুর্যোগ কবলিত মানুষকে সহায়তা প্রদান এবং যাবতীয় উদ্ধার কাজে সহায়তা প্রদান করার লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনীর পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন বিমান ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

সার্বক্ষণিক দুর্যোগ মোকাবিলার এবং তদসম্পর্কিত যেকোনো তথ্য সংগ্রহ ও সার্বক্ষণিক যোগাযোগ করার লক্ষ্যে বিমানবাহিনীর তত্ত্বাবধানে বিমান বাহিনী ঘাঁটি বাশার এ ১টি কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র চালু করা হয়েছে।

দ্রুত ও নির্বিঘ্ন যোগাযোগের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রে দিন-রাত ২৪ ঘন্টা বিমা বাহিনীর সদস্যগণ কর্তব্য পালন করছেন।

এছাড়া, কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ছাড়াও বিমান বাহিনীর প্রতিটি ঘাঁটিতে নিজ নিজ এলাকার দুর্যোগ মোকাবিলার লক্ষ্যে আলাদা আলাদা নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের নির্দেশনায় বাংলাদেশ বিমানবাহিনীর সকল সদস্য ঘূর্ণিঝড় পরবর্তী যেকোনো দূর্যোগ পরিস্থিতি মোকাবেলা এবং জনসাধারণের সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD