শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম :

পরীমনির জামিন, জায়েদ খানের স্বস্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনি মাদক মামলায় আজ জামিন পেয়েছেন। এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা শিল্পী সমিতির গঠনতন্ত্র রক্ষার্থে পরীমনির সদস্যপদ সাময়িক স্থগিত করেছি। কিন্তু সেদিনও আমরা বলেছিলাম পরীমনির পাশে আছি। যে কোনো সহযোগিতায় পাশে থাকবো। পরীমনির জামিনে সন্তুষ্টি প্রকাশ করছি। আদালতকে ধন্যবাদ।’

এর আগে রাইজিংবিডিকে জায়েদ খান বলেছিলেন, ‘পরীমনির বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার মধ্যে চলে গেছে। আমাদের একজন আইন উপদেষ্টা আছেন। তিনি সার্বক্ষণিক পরীমনির সঙ্গে যোগাযোগ রাখছেন।’

পরীমনিকে গত ৪ আগস্ট রাজধানীর বনানীতে তার বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়। ৫ আগস্ট তার বিরুদ্ধে মাদক মামলা হয়। ৭ আগস্ট সংবাদ সম্মেলন করে তার সদস্যপদ সাময়িক স্থগিত করে চলচ্চিত্র শিল্পী সমিতি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD