মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

পাকা আমের পুডিং, জেনে নিন সহজ রেসিপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট : ফলের রাজা আম। আম পছন্দ করেন না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। বাজারে এখন প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। এই সময়টায় পুডিং প্রেমীরা খেতে পারেন পাকা আমের পুডিং। দেখে নিন কিভাবে এটা তৈরি করবেন-

উপকরণ : ৩টি ডিমের কুসুম, ৩ চামচ চিনি, ১ কাপ পাকা আমের রস, ১/২ লিটার দুধ, ১ টেবিল চামচ জেলাটিন, ২ টেবিল চামচ পানি, ক্রিম, ১/২ কাপ টুকরো করা আম, ১/৪ কাপ ডালিম ও পুদিনা পাতা।

প্রস্তুত প্রণালি : জেলাটিন পানিতে কয়েক মিনিট ভিজিয়ে রাখুন। একটি পাত্রে ডিমের কুসুম, চিনি এবং দুধ ভালো করে ফেটে নিন। ভালো করে মেশানো হয়ে গেলে এতে জেলাটিন দিয়ে দিন। জেলাটিন দেওয়ার পর চুলা নিভিয়ে ফেলুন। চুলা থেকে জেলাটিন ভালো করে মেশান। তারপর এতে আমের রস দিয়ে দিন। আমের রস দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। এরপর পরিবেশন পাত্রে ঢেলে ফ্রিজে ২ ঘণ্টার জন্য রেখে দিন। দুই ঘণ্টা পর ফ্রিজ থেকে বের করে ক্রিম, আমের টুকরো, ডালিম এবং পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD