শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাকিস্তানকে হারিয়ে নিউজিল্যান্ডের সিরিজ জয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

সিরিজের প্রথম দুই ম্যাচে আশা জাগিয়ে হেরেছিল পাকিস্তান। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও নিউজিল্যান্ডের পাহাড়সম ২২৪ রানের জবাবে লড়াই শুরু করে পাকিস্তান। দলের কেউ ফিন অ্যালেন হয়ে উঠতে না পারায় শেষ পর্যন্ত আর টিকে থাকতে পারেনি তারা। অবশেষে কিউইদের কাছে ৪৫
রানে হেরে সিরিজ খুইয়েছে শাহিন শাহ আফ্রিদির দল। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে ব্যবধানে এগিয়ে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম দুই ম্যাচে হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন বাবর আজম। আজ তৃতীয় ম্যাচের কিউইদের বিপক্ষে একাই লড়াই করে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি। তবে সতীর্থদের সহায়তা না পাওয়ায় এই অর্ধশতকও বিফলে গেল বাবরের। এ নিয়ে টানা তিন হাফসেঞ্চুরি বিফলে গেলো পাকিস্তানি ডানহাতি ব্যাটারের।

বুধবার ডানেদিনে টস ভাগ্য সহায় হয়েছিল পাকিস্তানের। কিন্তু টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত না নিয়ে যে কত বড় ভুল করলেন শাহিন শাহ আফ্রিদি, সেটি পরক্ষণেই বুঝিয়ে দিলেন ফিন অ্যালেন। পাকিস্তানি বোলারদের তুলোধুনো করলেন তিনি। কিউই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়ে তোলা ১৩৭
রানের ইনিংসের উপর ভর করে পাকিস্তানের সামনে প্রায় অসম্ভব ২২৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলতে পারে পাকিস্তান।

টস হেরে ব্যাট করতে পাকিস্তানি বোলারদের মুড়ি মুড়কির মতো উড়িয়ে মারতে শুরু করলেন অ্যালেন। পুরো ইনিংসে ১৬টি ছক্কা হাঁকালেন তিনি। এই ম্যাচে আফগানিস্তানের ওপেনার হাজরত উল্লাহ জাঝাইয়ের ন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে ভাগ
বসালেন অ্যালেন। ২০১৯ সালে দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬টি ছক্কা হাঁকিয়েছিলেন আফগান ওপেনার। ওই ম্যাচে জাঝাই খেলেছিলেন ১৬২ রানের ইনিংস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD