শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাকিস্তানের কাছে হেরেও সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

পাকিস্তান সিরিজের শুরুটা একেবারেই ভালো করতে পারেনি বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই বাজে হারের স্বাদ নিতে হয়েছে লিটন দাসের দলকে। এর আগে অবশ্য আরব আমিরাতের বিপক্ষে সিরিজের শেহ দুই ম্যাচও হেরেছিল লাল-সবুজের দল।

এদিকে ম্যান ইন গ্রিনদের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও বাকি দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা।

বিশৃঙ্খল বোলিং আর অনুৎসাহী ব্যাটিংয়ে ৩৭ রানের বড় ব্যবধানে হার দিয়ে সিরিজ শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। লাহোরে পাকিস্তানের দেওয়া ২০২ রানের লক্ষ্য তাড়ায় কখনোই লড়াকু মনোভাব দেখা যায়নি টাইগারদের মধ্যে। বরং ব্যাটসম্যানদের শরীরী ভাষায় ছিল শুধু হারের ব্যবধান কমানোর চেষ্টা।

শেষ পর্যন্ত ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। হার দেখে নেয় ৩৭ রানের ব্যবধানে। আর ম্যাচশেষে অধিনায়ক লিটন দাস এনে তোলেন সেই পুরনো অজুহাতের গল্প।

এদিকে প্রথম ম্যাচে হারলেও সিরিজ জয়ের স্বপ্ন টাইগারদের। ম্যাচ শেষে লিটন বলেন, ‘পুরো ম্যাচ জুড়ে আমরা বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং—কোনোটাই ভালো করিনি। আমি কাউকে দোষারোপ করছি না, তবে আমাদের শক্তভাবে ফিরে আসতে হবে। এখনও সিরিজে দুটি ম্যাচ বাকি।’

উন্নতির প্রতিশ্রুতি দিয়ে লিটন যোগ করেন, ‘শুধু ব্যাটিং-বোলিং না, ফিল্ডিংও ভালো করতে হবে। এই মাঠে ২০০ রান তাড়া করা সম্ভব ছিল। উইকেট ব্যাটিং সহায়ক ছিল। কিন্তু আমরা ভালো ব্যাটিং করিনি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD