রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি ঠাকুরগাঁও যাচ্ছেন আজ, শহরজুড়ে উৎসবের আমেজ ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা জ্বালানি সংকটে ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ হাম ও উপসর্গে আরও চার শিশুর মৃত্যু বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন

পাচারকারীদের হাতে বন্দি আরও ১৯ বাংলাদেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২০

লিবিয়ায় মানব পাচারকারীদের হাতে আরও ১৯ বাংলাদেশি আটক থাকার খবর জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার তিনি বলেন, সেখানে নির্মমভাবে মানব পাচারকারীদের হাতে ২৬ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার দেশটির অন্যতম হোতা নিহত হয়েছে বলে লিবিয়ার গণমাধ্যমে জেনেছি। তবে রাষ্ট্রদূতের মাধ্যমে জানতে পেরেছি যে, লিবিয়ায় আরও ১৯ জন বাংলাদেশি অন্য একটি মাজরাতে আটক রয়েছেন। মুক্তিপণের জন্য তাদের ওপরও নির্মম অত্যাচার চলছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

মন্ত্রী বলেন, যুদ্ধাবস্থা চলা এ দেশটি এখন মানব পাচারের প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। হয়তো আরও অনেক বাংলাদেশি সেখানে আটক রয়েছেন। তবে আমরা এ ১৯ জনের কথা জানতে পেরেছি।

ড. মোমেন বলেন, সেখানকার একজন বাংলাদেশি আমাদের দূতাবাসকে জানিয়েছে, ত্রিপলী থেকে ১৪৫ কিলোমিটার দূরে একটি মাজরাতে এ ১৯ বাংলাদেশিকে মানবপাচারকারীরা মুক্তিপণের জন্য আটকে রেখে নির্যাতন চালাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিশ্চয় পাচারকারীরা আটক বাংলাদেশিদের পরিবারের সঙ্গে টাকার জন্য দেন দরবার করছে। এসব পরিবারের উচিত আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করা। তা না হলে কারা তাদের কাছে টাকা চাইছে কারা এসব মানবপাচারে জড়িত সেসব কিছুই আমরা জানতে পারব না।

এসব বাংলাদেশির পরিবারকে তিনি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের সঙ্গে পাচারকারীদের যেসব দালাল যোগাযোগ করছে তাদের বিষয়ে পুলিশকে তথ্য দিন।

মন্ত্রী বলেন, এর আগে যে ৩৮ জন আটক ছিল তাদের পরিবারের কাছেও সেখানকার মানবপাচারকারীদের দালালরা ফোন করে মুক্তিপণ আদায় করত। তারা যদি সেসব বিষয় জানাতো তাহলে অকালে এত প্রাণ যেত না।

এ বিষয়ে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বলেন, এখন মানবপাচারের সিজন চলছে। করোনা-পূর্ব সময়ে যারা দেশে এসেছিলেন তারা এখন সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করবেন। এই সংখ্যা কতো তা জানা কঠিন। আবার আটক বাংলাদেশিদের উদ্ধার করার পরিস্থিতিও নেই।

তিনি বলেন, এখানে বাংলাদেশি দালাল রয়েছে। এসব দালালদের তালিকা সরকারের কাছে রয়েছে। আইনশৃ্ঙ্খলা বাহিনীর উচিত হবে এই তালিকা ধরে তাদের পরিবারের সদস্যদের আটক করা। অন্যথায় লিবিয়া পাচার হয়ে আসা আরও বহু বাংলাদেশির লাশ দেখতে হতে পারে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD