সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

পাটগ্রামে চোরাই মোটরসাইকেলসহ ৩ চোর গ্রেপ্তার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : লামনিরহাট জেলার মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের অন্যতম সদস্য মো. মশিউর রহমান মশুকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া ৩টি মোটরসাইকেলের ও ৪টি ডিজিটাল নম্বর প্লেট উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে পাটগ্রাম থানার পরিদশর্ক (তদন্ত) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় ওই চক্রের আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন পাটগ্রাম ইউনিয়নের এনামুল হক (৩৬) ও বুড়িমারী ইউনিয়নের আমির হোসেন (৪৫)।

এর আগে বুধবার (৮ জুলাই) ভোরে ডোমার থানা পুলিশ ও পাটগ্রাম থানা পুলিশের সহযোগীতায় পৌরসভার ৫নং ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তার বাসা থেকে মশিউর রহমান মশুকে গ্রেপ্তার করা হয়। মশিউর রহমান মশু পাটগ্রাম পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বড় মসজিদ জুম্মাপাড়া এলাকার বুলবুল আহমেদের ছেলে বলে জানা গেছে।

পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, নীলফামারী ডোমার থানার একটি মোটরসাইকেল চুরির আসামী মশিউর রহমানকে গ্রেপ্তারের জন্য সহযোগী চান ডোমার থানা পুলিশ। পরে ডোমার থানা পুলিশ ও পাটগ্রাম থানা পুলিশ পৌরসভার জুম্মাপাড়া এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে বাসা থেকে মশুকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ ৩টি মোটর সাইকেল ও চুরি হওয়া মোটরসাইকেলের ৪টি ডিজিটাল নম্বর প্লেট উদ্ধার করা হয়। এসব নম্বর প্লেটের মালিকের সাথে কথা বললে ওই নম্বরের মোটরসাইকেলগুলি চুরি হয়েছে বলে মালিকরা পুলিশকে জানান।

লামনিরহাট-নীলফামারী দুই জেলার মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের অন্যতম সদস্য এবং দীর্ঘদিন থেকে এই মোটরসাইকেল চুরির সাথে জড়িত বলেও জানান তিনি। গ্রেপ্তার হওয়া মশিউর রহমান মশুকে ডোমার থানা পুলিশ ডোমার থানায় নিয়ে যায়। এ বিষয়ে এখনো অভিযান অব্যাহত রয়েছে।

লাইট নিউজ/ঈজামু

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD