বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই বৈঠক নেপাল বন্যায় চীনের দায় অস্বীকার, কাঠমাণ্ডু-বেইজিং সম্পর্কে ফাটল ইনফান্তিনোর বিরুদ্ধে সুইস আদালতে উয়েফা ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা! ৮ হাজার মুসলিম হত্যার পরিকল্পনাকারী ‘বসনিয়ার কসাইর’ মৃত্যু বিগত ১৫ বছরে প্রায় ২০ হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

পাটগ্রাম সীমান্তে পুশ ইনের ১০ জনকে ফেরত নিয়েছে বিএসএফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আউলিয়ারহাট সীমান্ত দিয়ে ১০ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধায় পিছু হটে বিএসএফ ।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিরহাট বাবুলকামাত সীমান্তের পঁয়ষট্টিবাড়ি বিওপির আওতাধীন ৮৪৬-এর ১/২ এস মাঝামাঝি এ ঘটনায় ঘটে। তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিবাদে শনিবার ভোররাতে পুশ ইন করা ১০ জনকে ভারতে অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ ।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, পানিসালা সীমান্তের ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের মহানদী ক্যাম্পের সদস্যরা রাতে অন্ধকারে ১০ জন নারী, পুরুষ ও শিশুকে পুশইন করার চেষ্টা করেছিল। বিজিবি ও জনতা তাদের শূন্যরেখার ওপারে ভারতের অভ্যন্তরেই আটকে রেখে দিয়েছে। পরবর্তীকালে কঠোর অবস্থানে তাদের ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ ।

পঁয়ষট্টিবাড়ি বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান বলেন, শুক্রবার দিবাগত রাতে বিএসএফ ১০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবির কঠোর অবস্থান বিএসএফকে রুখে দেয়, কঠোর প্রতিবাদের মুখে শনিবার ভোরে পুশ ইন ১০ জনকে ফেরত নিতে বাধ্য হয়ছে বিএসএফ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD