বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

পাটুরিয়া ঘাটে আটকা যাত্রীদের রাস্তায় ঈদ পালন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২০

দেশে পবিত্র ঈদুল আজহা পালন চললেও মনে খুশি নেই পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় থাকা ঘরমুখো মানুষদের। এখনো ঘাটে আটকা আছে তিন শতাধিক গাড়ি ও যাত্রী। ফলে রাস্তাতেই তাদের পালন করতে হয়েছে ঈদের সকাল।

যদিও এর আগে ঢাকা-আরিচা মহাসড়ক ও ফেরিঘাটে প্রায় ২০ ঘণ্টা আটকে থাকার পর অধিকাংশ যাত্রী বাড়িতে পৌঁছতে পেরেছেন। তবে আজ শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্তও সড়কে প্রচুর ঘরেমুখো মানুষকে অপেক্ষায় থাকতে দেখা গেছে।

তপ্ত রোদে একটি বাসের ছাদে বসে থাকা হাবীব নামে এক তরুণ জানান, গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তারা ঘাট এলাকায় আসেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে তাদের বাস পাটুরিয়া ঘাটে আসতে পেরেছেন। বাড়ি থেকে তাকে বারবার ফোন করা হচ্ছে। তিনি না পৌঁছলে কোরবানি করা হবে না।

মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস আশা করছেন, দুপুর ১২টার মধ্যে আটকে পড়া যাত্রী ও যানবাহন ফেরি পার হয়ে যেতে পারবে। তিনি বলেন, ‘শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ বন্ধ থাকায় ওই পথের যাত্রী ও যানবাহন পাটুরিয়া-দৌলতদিয়া পথে আসাতেই পাটুরিয়া ঘাটে গাড়ির লাইন দীর্ঘ হয়ে যায়।’

এদিকে, বিআইডব্লিউটিসি ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে র‌্যাব-পুলিশ-আনসার ও দমকল বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করায় গত রাতেই হাজার হাজার যানবাহন ঘাট পার হয়ে যেতে পেরেছে বলেও জানান এস এম ফেরদৌস।

ফেরি পারাপার স্বাভাবিক আছে। ঘাটের ছোট-বড় মোট ১৬টি ফেরির মধ্যে ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ফেরি পারের অপেক্ষায় থাকা গাড়ির লাইন পাটুরিয়া ফেরিঘাট থেকে ৪০ কিলোমিটার দীর্ঘ হয়। এতে যাত্রী ও যানবাহনের চালক-সহযোগীরা চরম দুর্ভোগে পড়েন বলে জানান বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD