শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের ফেরি চলাচল। বৃহস্পতিবার রাত ১২টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ থাকে।

শুক্রবার সকাল ৯টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে থাকে। রাত ১২ টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। ওই সময় যাত্রী ও যানবাহন নিয়ে তিনটি ফেরি মাঝ নদীতে নোঙর করে থাকে। পরে কুয়াশা কেটে গেলে ৯টায় আবার চালু হয়।

এদিকে দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ৫ শতাধিক যানবাহন পাড়ের অপেক্ষায় আছে।

সূত্র : আরটিভি নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD