শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

শিরোনাম :
এক এনআইডিতে মিলবে ৫ রিকশার নিবন্ধন, আবেদন করবেন যেভাবে ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু হচ্ছে না নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা, জোট ছাড়ার ঘোষণা কট্টরপন্থি ইহুদি দলের এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ ৪ দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন সেই শরীফ দুই ভাইয়ের চালচলনে গ্রামবাসীর সন্দেহ, বাড়ির মেঝের নিচে মিলল কোটি-কোটি টাকা তুলে নেওয়া হলো তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে, মৃত্যুর ঘটনায় নতুন মোড়? স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৯, চলছে উদ্ধার অভিযান ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলা, নিহত ১৩

পানিতে ডুবে দুই নাতিসহ দাদির মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসান চড়ে কুমারনদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় দুজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

স্থানীয় সাগর মোল্লা বলেন, দুপুরে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে গিয়ে দুই শিশু সোয়াদ (৬) ও তৌসিফ (৭) পানিতে ডুবে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে দাদিসহ (৭০) তিনজন নিখোঁজ হন।

ফরিদপুর সদর উপজেলার কাপড় ইউনিয়নের পশ্চিম ভাষানচর চৌধুরী বাজার এলাকায় কুমার নদে এ ঘটনা ঘটে। তৌসিফ ও সোয়াদ ভাসান চর প্রাথমিক বিদ্যালয় এর প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র। তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গে কেউ বুঝতে পারেনি। বিকেল সাড়ে ৫টার দিকে নদীতে দুটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসকে খবর দেয়। মরদেহ উদ্ধার করলে পরিচয় জানতে পারে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নিসার আলী বলেন, আমরা পৌনে ৫টার দিকে দুটি মরদেহ দেহ নদীতে ভেসে উঠেছে বলে খবর পাই। সন্ধ্যা ৬টার দিকে সেখানে গিয়ে তাদের উদ্ধার করলে মরদেহের পরিচয় জানা যায়। এ সময় অপর আরেক শিশু নিখোঁজ রয়েছে। কিছু সময় মৃতদেহটি খোঁজার পরে সন্ধ্যার কারণে আমরা অভিযান সমাপ্ত করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD