শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পান্থপথ কালভার্ট থেকে ১০৬ টন বর্জ্য অপসারণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১

রাজধানীর পান্থপথ বক্স কালভার্ট হতে বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে। পঞ্চম কার্যদিবসে বুধবার রাতে পান্থকুঞ্জ, পান্থপথ ও রাসেল স্কয়ারের ড্রেনেজ পিট হতে এক্সকাভেটর, ডোজার ও গ্রেভার ব্যবহারের মাধ্যমে ১০৬ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। একই সাথে সেগুনবাগিচা বক্স কালভার্টের গোপীবাগ আউটলেটে ম্যানুয়ালি বর্জ্য উত্তোলন কার্যক্রম চলমান আছে।

এদিকে আজ সকাল হতে জিরানী খালের ত্রিমোহনী অংশে এক্সকাভেটর ব্যবহারের মাধ্যমে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। সকাল দশটা হতে শুরু হওয়া এই কার্যক্রম সন্ধ্যা অবধি চলমান ছিল। একই সাথে রাজধানীর জিরানি, মান্ডা ও কালু নগর খাল হতে ম্যানুয়ালি বর্জ্য উত্তোলন কার্যক্রম চলমান রয়েছে।
চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম প্রসঙ্গে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ বদরুল আমিন বলেন, জিরানি খাল হতে বর্জ্য অপসারণ এবং চ্যানেল পরিষ্কারের লক্ষ্যে গতকাল সকাল থেকে আমরা যান্ত্রিক ব্যবস্থাপনায় বর্জ্য উত্তোলন কার্যক্রম শুরু করেছি। পাশাপাশি, সীমানা নির্ধারণ কার্যক্রমও চলমান রয়েছে। খালের সীমানার মধ্যে ইতোমধ্যে সীমিত আকারে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আমাদের নির্ধারিত সময়সীমার মধ্যে আমরা খালের মধ্যে থাকা সকল স্থায়ী-অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করব। প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরও বলেন, আমরা মান্ডা খাল ও শ্যামপুর খালেও বর্জ্য উত্তোলন কার্যক্রম পরিচালনা করছি।

জিরানি খাল, শ্যামপুর খাল, বাসাবো কদমতলা খাল ও সেগুনবাগিচা বক্স কালভার্টের বর্জ্য অপসারণের মাধ্যমে মান্ডা খালের সাথে এসব খাল ও বক্স কালভার্টের সংযোগ স্থাপন করার লক্ষ্যে কাজ করে চলেছি। এর মাধ্যমে জলাবদ্ধতাকে অনেকটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে বলে আমরা বিশ্বাস করি। পান্থপথ বক্স কালভার্ট ও জিরানি খালে যন্ত্র ব্যবহারের মাধ্যমে এবং সেগুনবাগিচা বক্স কালভার্ট, শ্যামপুর খাল ও মান্ডা খাল হতে ম্যানুয়ালি বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান থাকবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD