বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি দুই হাজার ছাড়ানোর পথে ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা, নিখোঁজ ৪৩ হাজার বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করলেন প্রধানমন্ত্রী, সাশ্রয় ৫০ লাখ টাকা টানা দরপতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম ৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো দক্ষিণ সুদানে ত্রাণকর্মীদের বহরে হামলা, নিহত ৫ ৯০টিরও বেশি দেশের প্রতিনিধি যোগ দিচ্ছেন খামেনির বিদায় অনুষ্ঠানে সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান

পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে মতি সুমনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী ৮ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করেছেন আদালত।

বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েস এ দিন ধার্য করেন।

ক্যাসিনোবিরোধী অভিযানের সময় নরসিংদী জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পাপিয়া ও তার স্বামীকে গত বছরের ২২ ফেব্রুয়ারি গ্রেফতার করে র্যাব। পরে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ওই বছরের ৪ আগস্ট দুদক তাদের বিরুদ্ধে মামলা করে। ওই মামলা তদন্ত শেষে চলতি বছরের ৩০ মার্চ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। আদালত বুধবার দুদকের দেওয়া ওই অভিযোগপত্র আমলে নেন।

পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে চার্জশিটে। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত পাপিয়া ও তার স্বামীর বিরুদ্ধে দেওয়া দুদকের অভিযোগপত্র আমলে নিয়ে মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত ৩-এ বদলির আদেশ দেন।

এখন পর্যন্ত র‌্যাবের করা অবৈধ অস্ত্র রাখার মামলায় পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আর অর্থপাচার বা মানিলন্ডারিং আইনের মামলার তদন্তে সিআইডি ৫ কোটি ৯ লাখ টাকা অবৈধ বা অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে আয়ের অভিযোগ এনেছে সিআইডি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD