সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

পাপুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে ইসিতে চিঠি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের বাসিন্দা আবুল ফয়েজ ভূঁইয়া। মঙ্গলবার (১৪ জুলাই) তিনি ইসিতে এই চিঠি দেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ইসি-সূ‌ত্রে এই তথ্য জানা গেছে।

চিঠিতে আবুল ফয়েজ বলেন, গত ৬ মার্চ দৈনিক সমকালে ‘এমপি পাপুলের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, পাপুল নির্বাচনি হলফনামায় স্নাতকোত্তর পাস উল্লেখ করেছেন। কিন্তু সনদ জমা দেন স্নাতক ডিগ্রির। প্রকৃত পক্ষে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ডিগ্রিও অর্জন করেননি। ইসিতে তিনি ভুয়া স্নাতক পাসের সনদ জমা দিয়েছেন। নির্বাচনি হলফনামায় মিথ্যা ও অসত্য তথ্য দিনি তিনি একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা হারিয়েছেন।’

আবুল ফয়েজ আরও উল্লেখ করেন, শহিদ ইসলাম পাপুল মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার হয়েছেন। তিনি বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। এসব কারণে পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করার অনুরোধ জানা আবুল ফয়েজ।

উল্লেখ্য, সম্প্রতি অর্থপাচার ও মানবপাচারের অভিযোগ কুয়েতে গ্রেপ্তার হয়েছেন পাপুল। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশটির সরকার বিচার কার্যক্রম চালাচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD