শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাপুল কুয়েতের নাগরিকত্ব পাননি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : অর্থ ও মানবপাচার, ঘুষ লেনদেন এবং ভিসা বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল কুয়েতের নাগরিকত্ব পাননি। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়,  এমপি পাপুল কুয়েতের নাগরিকত্ব নিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে কথা ছড়াচ্ছে তা সঠিক নয়।

উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল-সালেহ বিবৃতিতে বলেছেন, এটা গুরুত্বপূর্ণ ইস্যু যে তার দুর্নীতি ব্যাপক এবং তিনি এখন পাবলিক প্রসিকিউশনের হেফাজতে রয়েছেন।

গত ৬ জুন কুয়েতে গ্রেপ্তার হন পাপুল। তদন্ত কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে তিনি ঘুষ লেনদেনে কুয়েতের কয়েক জন কর্মকর্তার নাম প্রকাশ করেছেন। আরও তদন্তের জন্য তাকে ২১ দিনের জন্য কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার সংসদ সদস্য হারুনুর রশিদের এক প্রশ্নের জবাবে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, কুয়েতের নাগরিকত্ব নিয়ে থাকলে লক্ষ্মীপুর-২ আসনের এই সংসদ সদস্যদের পদ বাতিল হয়ে যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD