সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর চীন থেকে বুলেট ট্রেন আনার কথা চলছে, ঘণ্টায় চলবে ৩৫০ কিলোমিটার কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু শিগগির শেষ হবে যুদ্ধ, কমবে তেলের দাম: ট্রাম্প আদানির বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট থেকেই বাংলাদেশে সরবরাহ শুরু সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী মোদির নৈশভোজে অংশ নেননি চীনের প্রেসিডেন্ট স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের লিখিত অভিযোগ

পাবনায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

পাবনা প্রতিনিধি : পাবনার আতাইকুলায় পারিবারিক বিরোধের জেরধরে স্ত্রী নিলুফার বেগম (৪৫) কে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ স্বামী ভ্যানচালক শাহাদৎ হোসেনকে আটক করেছে।

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ নাসিরুল আলম জানান, আতাইকুলা থানার দিঘুলি পাড়ার শাহাদৎ -নিলুফার দম্পতির মধ্যে গেলো বুধবার রাতের কোনো এক সময় পারিবারিক বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রী নিলুফারকে শ্বাসরোধে হত্যা করে স্বামী।

বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় পালানোর চেষ্টা কালে পুলিশ স্থানীয়দের সহায়তায় স্বামী শাহাদতকে আটক করে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD