বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

পার্ক থেকে ভালোয় ভালোয় চলে যান, না হলে কঠোর ব্যবস্থা: মেয়র আতিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

পার্ক-খেলার মাঠ সিটি করপোরেশনের সম্পত্তি। সুতরাং এখানে অন্য কেউ দখল করে থাকতে পারবে না। কেউ কেউ পার্কগুলো দখল করে রেখেছেন, তাদের বলছি আপনারা ভালোয় ভালোয় চলে যান, না হলে কঠোর ব্যবস্থা। এভাবেই দখলকারীদের কড়া বার্তা দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (১২ সেপ্টেম্বর) গুলশান-২ এর ৮৩ নং রোডে স্থাপিত বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র একথা বলেন।

ডিএনসিসির ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, আওয়ামী লীগ দলীয় সংরক্ষিত সংসদ সদস্য নাহিদ ইজহার খান, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, স্থপতি ইকবাল হাবিব প্রমুখ।

মেয়র আতিকুল ইসলাম বলেন, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে প্রায় ১৭০০টি গাছ আছে। এই গাছগুলো অক্ষুন্ন রেখেই পার্কের কাজ করা হয়েছে। পার্কে ইনডোর জিমনেসিয়াম রয়েছে। নির্ধারিত পেমেন্টের মাধ্যমে ইনডোর জিমনেসিয়াম ব্যবহার করা যাবে, যাদের সামর্থ্য নেই তারা আউটডোর জিম ব্যবহার করবেন। পার্কের ভেতর কফি হাউজ আছে। সেই কলকাতার কফি হাউজের গানের মতো করে কেউ যদি বলেন গুলশানের কফি হাউজে আসব, চলে আসবেন। এখানে বার বি কিউ পার্টি করার ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, পার্কের ভেতরে মিউজিক্যাল ঝরনা আছে। কারো মন ভালো না লাগলে চলে আসবেন, ফাউনটেইন চলবে মন ভালো হয়ে যাবে। রাগ নিবারণের জন্য ঘরে থাকতে হবে না। এই পার্কের আসলে রাগ থাকবে না।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD