শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পাল্টা গুলিতে চার রোহিঙ্গা ডাকাত নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২০

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চার রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। শুক্রবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন।

ইকবাল হোসাইন বলেন, শুক্রবার দুপুরে শীর্ষ ডাকাত আবদুল হাকিমের সন্ধানের খবর পেয়ে পুলিশের একটি দল ওই পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় রোহিঙ্গা ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ অবস্থায় ডাকাত বাহিনী পাহাড়ের ভেতরে চলে যায়। পরে ওই এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় চার রোহিঙ্গা ডাকাতের মরদেহ উদ্ধার করা হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD