রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’ জার্মানিতে যেতে চান? ভিসা, খরচ ও আবেদনের নিয়ম জেনে নিন ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ যেভাবে চীনা গোয়েন্দা সহায়তায় মার্কিন ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: মঈন খান ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪ জাবি উপাচার্য কামরুল আহসানকে অব্যাহতি, নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক

পাহাড়ে অস্ত্র তৈরির ‘কারখানার’ সন্ধান, আটক ২

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীর গহীন পাহাড়ে অস্ত্র তৈরির ‘কারখানার’ সন্ধান পাওয়া গেছে। শুক্রবার (২ অক্টোবর) কারখানা থেকে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

আজ সন্ধ্যায় উপজেলার পালংখালী ইউনিয়নের মধুরছড়া পাহাড়ে অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান। আটক দুইজন হলেন— মহেশখালী উপজেলার বাসিন্দা আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম। তারা অস্ত্র তৈরির কারিগর।

মেজর মেহেদী হাসান বলেন, বিকেলে পালংখালীর রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত গহীন পাহাড়ে কিছু অস্ত্র চোরাকারবারি অবস্থান করছে— এমন খবরে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মধুরছড়া পাহাড় থেকে দুইজনকে আটক করা হয়। পরে তাদের অবস্থান নেওয়া কুড়ে ঘর থেকে দেশীয় তৈরি দুটি বন্দুক, দুটি গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আটক দুইজনের বাড়ি মহেশখালী। সেখান থেকে তারা দুজন এখানে এসে অস্ত্র তৈরি করে রোহিঙ্গাদের কাছে সরবরাহ করতো। তারা দীর্ঘদিন ধরেই এই কাজ করে আসছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD