শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না নাহিদ-মুস্তাফিজের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না নাহিদ-মুস্তাফিজের

চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে খেলেননি মুস্তাফিজুর রহমান।

তবে শেষ ওয়ানডেতে আজ মাঠে ফিরেই নিয়েছেন ৫ উইকেট। দারুণ পারফর্ম করলেও তার ফিটনেস কিছুটা শঙ্কা থাকায় পিএসএলের বাকি অংশের জন্য এই পেসারের এনওসি বাতিল করেছে বিসিবি।

মুস্তাফিজের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছে দলের মেডিকেল টিম। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, মুস্তাফিজের শারীরিক অবস্থা বিস্তারিত পর্যালোচনার জন্য তাৎক্ষণিকভাবে একটি স্ক্যান করা হবে এবং এরপর তিনি বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন।

তাই মুস্তাফিজকে পিএসএল খেলার জন্য পূর্বে দেওয়া অনাপত্তিপত্র প্রত্যাহার করে নিয়েছে বিসিবি। তিনি পিএসএলের বাকি অংশে অংশগ্রহণ করতে পারবেন না।

এ ছাড়া বিসিবি আরও জানিয়েছে যে, পেসার নাহিদ রানাকেও পিএসএল ২০২৬ এর বাকি অংশের জন্য ছাড়পত্র দেওয়া হবে না।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য তাকে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD