শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পিএসএল শুরুর আগেই দেশে ফিরছেন লিটন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ এর প্রথম ম্যাচে আজ (১২ এপ্রিল) রাত ৯টায় মাঠে নামবে করাচি কিংস। ম্যাচ ঘিরে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে, বিশেষ করে লিটন দাসকে মাঠে দেখার অপেক্ষায় ছিলেন অনেকে।

তবে সেই অপেক্ষা আপাতত পূরণ হচ্ছে না। আঙুলের চোটে ছিটকে গেছেন লিটন দাস, শেষ হয়ে গেছে তাঁর এবারের পিএসএল মিশন—এক বল মাঠে নামার আগেই।

অনুশীলনের সময় চোট পেয়ে লিটনের একাধিক আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে। সেরে উঠতে সময় লাগবে অন্তত দুই সপ্তাহ। ফলে করাচি কিংসের ক্যাম্প ছেড়ে দেশে ফিরছেন এই ডানহাতি ব্যাটার। বিষয়টি দেশের একটি গণমাধ্যম্যকে বিষয়টি নিশ্চিত করেছেন লিটন নিজেই।

৩০ বছর বয়সী লিটন দাস এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ অংশ নিলেও এখনো পর্যন্ত পিএসএলে অভিষেক হয়নি তাঁর।

এবারে করাচি কিংসের হয়ে খেলার সুযোগ পাওয়ার পাশাপাশি বিসিবির কাছ থেকে গোটা আসরের জন্য এনওসিও পেয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইনজুরির কারণে একটি ম্যাচও খেলা হলো না তাঁর।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD