শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পিএসজিকে হারিয়ে ইউরোপ সেরা বায়ার্ন মিউনিখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) বিরুদ্ধে জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। কিংস্লে কোমানের একমাত্র গোলে নিজেদের ষষ্ঠ শিরোপা ঘরে তুললো জার্মান দলটি।

রোববার রাতে পর্তুগালের লিসবনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসিটা হাসলো বাবারিয়ানরা।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় মেতে ওঠে দুদলই। প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বায়ার্ন-পিএসজি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটের জসুয়া কিমিচের ক্রসে ফ্রেঞ্চ উইঙ্গার কোমানের গোলটাই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয় ম্যাচের।

শেষ বাঁশি বাজার আগ মুহূর্তেও দারুণ সুযোগ পায় পিএসজি তবে কাজে লাগাতে পারেনি কিলিয়ান এমবাপে। শেষ পর্যন্ত হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নেইমার-ডি মারিয়াদের।
এই জয়ে দ্বিতীয়বারের মতো ট্রেবল ঘরে তুলল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD