মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

পিকআপ চাপায় ৫ ভাই নিহত: ঘাতক চালক রিমান্ডে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় আটক চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেব রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার দেব সাইফুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে, গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পিকআপ চালক সাইফুলকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করে র‌্যাব।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বাবার শ্রাদ্ধানুষ্ঠানে এসে পিকআপ চাপায় পাঁচ ভাই নিহত হন। এ ঘটনায় আহত হন তাদের আরও দুই ভাই ও এক বোন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD