বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুঁতে রাখা ৩ জনের লাশ উদ্ধার, আটক ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর মাটিতে পোঁতা অবস্থায় একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- উপজেলার বনগ্রাম ইউনিয়নের আসাদ মিয়া (৫৫), তার স্ত্রী পারভীন আক্তার (৪৫) ও তাদের সন্তান লিমন (১১)।

বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর সার্কেলের (হোসেনপুর-কটিয়াদী) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোনাহর আলী শরীফ জানান, একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD