মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে মক্কা চুক্তিতে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা ভ্রাতৃত্বের মেলবন্ধনকে ধ্বংসের জন্য প্রচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রিজভী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি অবকাশকালীন ছুটির পর: আপিল বিভাগ লং মার্চে বিদ্যুতের সঙ্গে মোলাকাত হয়নি: বিরোধীদলীয় নেতা বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর আমিই বিশ্বের সেরা ফুটবলার—এমবাপ্পে শিল্প খাতে বিপর্যয়-তেলের দাম সর্বোচ্চ: হরমুজ নিয়ে কাতারের সতর্কর্তা ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর নিষিদ্ধ আ.লীগের হামলা

পুরুষের শক্তির সঙ্গে নারী কখনোই পারবে না, কেন বললেন ইমন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী গান দিয়েই তার শ্রোতাদের মাতিয়ে রেখেছেন। বৈচিত্র্যময় গান গেয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। গানই তার প্রাণ।

একক সংগীত তো বটেই বহু সিনেমায়ও প্লেব্যাক করেছেন এ সংগীতশিল্পী। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’তেও শেষ সিজনে বিচারকের আসনে দেখা গিয়েছিল ইমন চক্রবর্তীকে। সব মিলিয়ে তিনি পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে টক্কর দিয়ে চলেছেন। অথচ তিনি কিনা এবার নিজেই বললেন উল্টো কথা—একটা পুরুষের শক্তির কাছে নারী কখনো পারবে না। হঠাৎ কেন এমন বললেন এ সংগীতশিল্পী?

‘লেটস টক উইথ মেখলা’ নামে মেখলা দাসগুপ্তের একটি পডকাস্টে তিনি এ প্রসঙ্গে কথা বলেছেন। ইমন বলেন, মেয়েরা সত্যি সত্যি পুরুষের মতো পরিশ্রম করতে পারে না। তিনি বলেন, কারণ তাদের মধ্য দিয়ে প্রতিটা মাসে যা যা হরমোনাল চেঞ্জস হয়, তাকে যে শারীরিক শ্রমের মধ্য দিয়ে যেতে হয়। মানে অসুস্থতার মধ্য দিয়ে যেতে হয়, সেটি একটা পুরুষকে যেতে হয় না। সেই জায়গায় আমরা কখনো সমান নই।

ইমন বলেন, একটা পুরুষের শক্তির কাছে একটা নারী কখনো পারবে না। নারীদের এটা হলো প্রথম লড়াইয়ের জায়গা— আমার নিজেকে প্রমাণ করতে হবে যে, আমি তোমার সমান। আমাকে তোমায় প্রমাণ করতে হবে কেন? আমি যেমন আমি তেমন। তুমি আমাকে কীভাবে দেখছো তার ওপর আমি নির্ভর করছি না। আমি এটা সব সময় মনে করি।

এ সংগীতশিল্পীর এ কথা শুনে তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এক নেটিজেন। তিনি লিখেছেন— কেউ বুঝবে না এটা, আর সে জন্যই আপনি এত সাফল্য পেয়েছেন। আরেক নেটিজেন লিখেছেন—এ কথাটা কেউ একটা বলল। প্রমাণ করতে চাওয়া মানেই তো আগের থেকে সেট করে দেওয়া যে, আমরা পিছিয়ে। তাই আমরা তোমাকে প্রমাণ দিচ্ছি যে, আমরা এগিয়ে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD