বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব

পুলিশের বাধায় ধর্ষণবিরোধী মিছিল, লাঠিচার্জ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

রাজধানীর শাহবাগে ধর্ষণবিরোধী গণজমায়েত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল শুরু হয়েছিল। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশি বাধার মুখে পড়েছে ধর্ষণবিরোধী মিছিলটি।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে ‘ধর্ষকের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে ধর্ষণবিরোধী গণজমায়েত শুরু হয়। এরপর দুপুর ১টা ১০ মিনিটের দিকে শাহবাগ মোড় থেকে কালো পতাকা মিছিল বের করা হয়।

সরেজমিনে দেখা গেছে, মিছিলটি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় পৌঁছালে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। এমনকি তাদের ওপর পুলিশের লাঠিচার্জ করতেও দেখা গেছে। পরে পুলিশের সঙ্গে ছাত্র ইউনিয়নের সদস্যদের ধস্তাধস্তি শুরু হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD