বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুলিশ অবৈধ উপার্জনে জড়িত থাকতে পারবে না : আইজিপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, পুলিশের সুনাম ধরে রাখতে হবে। রাজধানী, জেলা ও উপজেলা শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে কোনো পুলিশ সদস্য অবৈধ উপায়ে অর্থ উপার্জনে জড়িত থাকতে পারবে না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের দ্বিতীয় দিনে সাব-ইন্সপেক্টর, সার্জেন্ট এবং ইন্সপেক্টরদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন আইজিপি।

ড. বেনজীর আহমেদ বলেন, অনিয়ম, দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর। বাংলাদেশ পুলিশে দুর্নীতিবাজদের কোনো জায়গা নেই।পুলিশ হবে ঘুষ ও দুর্নীতিমুক্ত।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। বাংলাদেশ পুলিশও বর্তমানে আগের চেয়ে অনেক এগিয়েছে।

পুলিশ প্রধান আরও বলেন, পুলিশের মনোজগত ও আচরণের পরিবর্তন আনতে হবে। মানুষের সঙ্গে খারাপ আচরণ থেকে সচেতনভাবে বেরিয়ে আসতে হবে। ভালো ব্যবহার করতে হবে।

ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিরিক্ত আইজি ড. মইনুর রহমান চৌধুরী, এসবি প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD