শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০

লালমনিরহাটে ধর্মীয় অবমাননার অভিযোগে পিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় ১ নং অভিযুক্তকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো.আবুল হোসেন ওরফে হোসেন আলী (৪৫)।

শনিবার (৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার ওয়ালিদ নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আবুল হোসেনকে আজ শনিবার ভোরে ভাটারা থানা কুড়িল বিশ্বরোড এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেফতার করে।

ডিসি মো. ওয়ালিদ হোসেন বলেন, আবুল হোসেন পুলিশের নজরদারিতে ছিল। পরে গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের এক টিমের কাছ থেকে গোপন সংবাদ আসে-আবুল হোসেন কুড়িল বিশ্বরোড এলাকায় থাকবে। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের একটি টিম কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থান নেয়। পরে ভোরে বাস থেকে কুড়িল বিশ্বরোড এলাকায় নামলে ডিবি পুলিশের টিম তাকে গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানো হবে।

তিনি বলেন, তাকে লালমনিরহাটে নিয়ে যাওয়া হয়েছে এবং জেলা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে বলেও জানান তিনি।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD