শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

পেঁয়াজবোঝাই ৪০০ ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০

পেঁয়াজবোঝাই ৪০০ ট্রাক চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

গতকাল বুধবার রাত পর্যন্ত ওই ট্রাকগুলো মহদীপুর স্থলবন্দরে আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, অনেক আগে থেকেই পেঁয়াজের এই বিশাল চালানের এলসিসহ আমদানির সব কাজ সম্পন্ন করা হয়েছিল।

গেল সোমবার থেকে বাংলাদেশি ব্যবসায়ীদের দেয়া অর্ডারের পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ভারত সরকারের অনুমতি পাওয়া মাত্রই এসব ট্রাক বাংলাদেশে প্রবেশ করবে।

আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তোফিকুর রহমান বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক জানান, নাসিক থেকে আরও এক হাজার ট্রাক পেঁয়াজ আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে মহদীপুর বন্দরে এসে পৌঁছবে। তবে মহদীপুর বন্দরে আটকেপড়া পেঁয়াজ ইতিমধ্যে পচন ধরেছে।

এদিকে মহদীপুর স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক ওই অ্যাসোসিয়েশনের সদস্য হৃদয় ঘোষ ও মহদীপুর স্থলবন্দর সিআ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মণ্ডলের দেয়া এক তথ্যে জানা যায়, ভারতীয় কেন্দ্রীয় সরকারের হটকারী সিদ্ধান্তের কারণে পেঁয়াজ রপ্তানিকারকদের প্রায় ২০ কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD