বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের ভারতে পলাতক-দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে মালদ্বীপ ভ্রমণে বাংলাদেশিদের জন্য সপ্তাহে সরাসরি ৭ ফ্লাইট চলছে

‘পেঁয়াজ রপ্তানি বন্ধে ভারতের সঙ্গে ‘রক্তের বন্ধনের’ প্রতিফলন হয় না’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বাংলাদেশকে বিন্দুমাত্র অবহিত না করে ভারত পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রদান করায় ভারতের সাথে বাংলাদেশের সরকার ঘোষিত ‘রক্তের বন্ধনের’ পররাষ্ট্র নীতির প্রতিফলন হয় না।

আজ বুধবার জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে একথা বলেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ পেঁয়াজ আমদানির ৯০ শতাংশ ভারত থেকে আমদানি করে থাকে। গতবছর সেপ্টেম্বরেও ভারত হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। সেই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশকে অনেক জরিমানা দিতে হয়েছে এবং জনগণকে অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে। এবারো আবার তার পুনরাবৃত্তি ঘটেছে।

বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেঁয়াজ রপ্তানি বন্ধ করার প্রসঙ্গে গত বছরের ৪ অক্টোবর নয়াদিল্লিতে বলেছিলেন, ভারত হুট করে রপ্তানি বন্ধ করে দিল। আমরা পড়ে গেলাম বেজায় অসুবিধায়। একটু বলে কয়ে সিদ্ধান্ত নিলে আমরা বিকল্প খোঁজার সময় পেতাম। আপনাদের অনুরোধ, ভবিষ্যতে এ ধরনের সিদ্ধান্ত নিলে আমাদের একটু আগে থেকে জানাবেন।

বিবৃতিতে আরো বলা হয়, শুধুমাত্র পেঁয়াজের মতো একটা বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুরোধকে উপেক্ষা করা দু’দেশের সম্পর্কের আকাশছোঁয়া উচ্চতা, ‘ভিন্ন মাত্রা’, ‘চিরকাল অপরিবর্তিত’, ‘রক্তের বন্ধন’, ‘রাখি বন্ধন’ কোনটারই প্রতি ফলন হয় না। স্বাধীন দেশের সরকার বা রাজনীতিবিদরা দু’দেশের সম্পর্ক নিয়ে যখন মন্তব্য করেন সেগুলো কি জাতির আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করে কিনা, আন্তর্জাতিক কূটনীতির প্রতিনিধিত্ব করে কিনা, একটি স্বাধীন রাষ্ট্রের উচ্চতম অবস্থানকে নিশ্চিত করে কিনা তা আমরা কেউ বিবেচনায় রাখছি না।

দু’দেশের সম্পর্কের প্রশ্নে আমরা অতিমাত্রায় নাটকীয় বক্তব্য প্রদান করি যা দীর্ঘ আন্দোলন সংগ্রাম বা আত্মদানের প্রতিনিধিত্ব করে না। এসব বিষয়ে আমাদের গভীর পর্যালোচনা দরকার বলে উল্লেখ করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD