শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা

পেমেন্ট বাকি: প্রযোজকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ নায়িকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২

ঢাকাই চলচ্চিত্রের নবাগতা নায়িকা নিশাত নাওয়ার সালওয়া হজে যাওয়ার পর গুঞ্জন চাউর হয় অভিনয় ছেড়ে দিচ্ছেন তিনি। তবে সালওয়া তখন জানিয়েছিলেন আগের মতোই তিনি অভিনয় চালিয়ে যাবেন।

এবার এই নায়িকা সিনেমার পারিশ্রমিক চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

আজ শনিবার (২০ আগস্ট) ফেসবুকে সালওয়া লিখেছেন: ‘কোনো প্রযোজনা সংস্থার কারও ব্যক্তিগত সমস্যার দায়ভার কি আর্টিস্টের! পরিচালক শামিম আহমেদ রনি পরিচালিত ‘বুবুজান’ ফিল্মের শুটিং ও ডাবিং শেষ হওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও শাপলা মিডিয়া সংশ্লিষ্ট কেউ আর্টিস্টের পেমেন্ট ক্লিয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছেন না। আমি যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। অথচ তাদের অন্যান্য সব কার্যক্রম অব্যাহত রয়েছে! এ ধরনের অপেশাদার আচরণ কখনোই কাম্য নয়।’

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র পর অল্প সময়ে পরিচিত পান এই মডেল অভিনেত্রী। বেশ কয়েকটি সিনেমায় কাজ করছেন। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘বীরত্ব’ ও ‘বুবুজান’। প্রয়াত কবরী পরিচালিত ‘এই তুমি, সেই তুমি’ সিনেমাতেও তাকে দেখা যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD