শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য সুখবর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার আট প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান জানান, রাজধানীর ঢাকার চারদিকে এলিভেটেড সার্কুলার রোড তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যেহেতু জায়গার স্বল্পতা রয়েছে, সেহেতু এলিভেটেড (উড়াল) হলে ভালো।

এ ছাড়া পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ফ্ল্যাট নির্মাণ প্রকল্পে তাদের কাছ থেকে ভাড়া না নেওয়ার নির্দেশও দিয়েছেন শেখ হাসিনা। তবে রক্ষণাবেক্ষণের জন্য সামান্য অর্থ নেওয়ার কথা বলেছেন তিনি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD