শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

পৌরসভায় প্রথম ধাপের ভোট ইভিএমে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, ‘প্রথম ধাপে পৌরসভা নির্বাচনের তফসিল আগামী রবি বা সোমবার ঘোষণা করা হবে। প্রথম ধাপে সব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘পৌরসভার প্রথম ধাপের নির্বাচন ২৭ থেকে ২৯ তারিখ করার জন্য নথি উপস্থাপন করা হয়েছে। কমিশন থেকে অনুমোদন দিলেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

কমিশনের এ সিনিয়র সচিব বলেন, ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে আমাদের আগামী সোমবারের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করতেই হবে।’

জানা গেছে, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোট করার জন্য কমিশনে নথি উপস্থাপন করা হয়। সেখানে ২৫ নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করার কথা উল্লেখ করা হয়। সে কারণে চলতি সপ্তাহের প্রথম দিকেই নথি উপস্থাপন করা হয়।

গতকালও (বুধবার) তফসিল ঘোষণা করার জন্য প্রস্তুত ছিল ইসি সচিবালয়। তবে কমিশন থেকে অনুমোদন হয়ে না আসায় তা করা হয়নি।

বুধবার (১৮ নভেম্বর) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছিলেন, পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ইসি সচিবালয় প্রস্তুত। কমিশন থেকে নথি অনুমোদন হয়ে এলেই তা ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার না হলে রোববার প্রথম ধাপের তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD