সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে মানুষের মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা একাদশ শ্রেণির ভর্তিতে বিশেষ কোটায় আবেদন করতে পারবেন যারা আগের সরকারের ১৩০০ প্রকল্পে অনিয়ম খতিয়ে দেখছে সরকার: অর্থমন্ত্রী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সীমান্তে ৮০৬ কিলোমিটার কাঁটাতারের বেড়া, বাকি ৫০ কিলোমিটার বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার ইরানের তেল রপ্তানিতে বাধা দিতে জাহাজে হামলা শুরু যুক্তরাষ্ট্রের লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০

বগুড়ার শাজাহানপুরে আবু হানিফ প্রামানিক ওরফে মিস্টার (৩৬) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার শাকপাল স্ট্যান্ডে স্থানীয় জামে মসজিদের সামনে জুমা নামাজে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আবু হানিফ মিস্টার বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং শাজাহানপুর উপজেলার শাকপালা গ্রামের আরমান প্রামানিকের পুত্র।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন নিহত মিস্টারের দলীয় পরিচয় নিশ্চিত করে জানান, হত্যার কারণ জানতে পারলে পরবর্তীতে প্রেস ব্রেফিংয়ের মাধ্যমে জানানো হবে।

সরেজমিনে গিয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে ভয়ে তারা কেউ মুখ খুলছেন না। তবে দলীয় কোন্দল ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে অনেকে ধারণা করছেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। থানার ওসি আজিম উদ্দীন জানান, হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যার ক্লু উদ্ধারপূর্বক অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD